আব্দুল বাছিত খান : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মিরতিংগা চা বাগানে প্রতিবছরের ন্যায় এবারও হিন্দু- মুসলিম ১ হাজার ৮০ জন নারী, পুরুষ ও শিশুর মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় ইউপি সদস্য বাবু ধনা বাউড়ীর পারিবারিক উদ্যোগে তাঁর নিজ বাসভবনে এ বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বস্ত্র বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান চৌধুরী শিপলু, প্রবীণ মুরব্বি আব্দুল জব্বার, রহিমপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব নাইম আহমেদ মুয়িন, তানিক লাল, মানিক লাল উড়াং, সুজন মাল, আকাবানি বাউড়ী, সুকুর মনি বাউড়ী, ভানু বাউড়ী, নেবু লাল বাউড়ী, রাসেল মিয়া, সাজন বাড়াইক ও ধনঞ্জয় বাউড়ীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্থানীয় সূত্রে জানা যায়, বাবু ধনা বাউড়ী প্রতিবছর
মুসলিম সম্প্রদায়ের ঈদ ও সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বস্ত্র বিতরণ করে আসছেন। তাঁর পরিবারের এ মানবিক উদ্যোগ স্থানীয় মানুষের মধ্যে প্রশংসা কুড়িয়েছে।
ধর্মীয় সম্প্রীতি, সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধের চর্চায় এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক ভূমিকা রাখছে বলে মনে করছেন স্থানীয়রা।
