১৯ নভেম্বর থেকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের টেস্ট সিরিজ শুরু। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে সেই সিরিজ জিততেই হবে শুভমান গিলদের। তার আগে ‘এ’ দলের ম্যাচে কিউয়িদের মুখোমুখি টিম ইন্ডিয়া। আর সেখানে ভারতীয় তারকাদের অবস্থা বেশ খারাপ। হাস্যকর হিট-উইকেট হলেন কেএল রাহুলের মতো সিনিয়র ক্রিকেটার। যার ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল।
আপাতত টি-টোয়েন্টি সিরিজের দিকেই যত নজর। তার মাঝে নিউজিল্যান্ড ‘এ’ দলের বিরুদ্ধে ম্যাচ খেলছে ভারত ‘এ’ দল। টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে ১১৩ রানে অলআউট ভারত। ৮ বলে শূন্য রান করে প্যাভিলিয়নে ফিরে যান কেএল রাহুল। দ্বিতীয় ইনিংসেও তথৈবচ। মাত্র ৪ রানে আউট। আর এমনভাবে আউট হলেন, যা রীতিমতো হাস্যকর।
কিউয়ি পেসার ফ্রেসার শিটের শট অফ স্টাম্পের বাইরে খেলতে গিয়েছিলেন। কিন্তু বল কোণায় লেগে তা পিছনে উইকেটের দিকে চলে আসে। রাহুল দ্রুত ব্যাট দিয়ে বল আটকানোর চেষ্টা করেন, যাতে বল উইকেটে না লাগে। কিন্তু তার বদলে সোজা ব্যাট গিয়ে লাগে উইকেটে। প্রথমে মনে হয়েছিল, হয়তো বোলড হয়েছেন রাহুল। কিন্তু পরে রিপ্লেতে দেখা যায়, রাহুল হিটউইকেট হয়েছেন। রীতিমতো বিরক্ত হয়ে মাঠ ছাড়েন ভারতের তারকা ওপেনার। অনেকের মতে, এই আউট দুর্ভাগ্যজনক। আবার অনেকে বলছেন, নিজের ভুল সিদ্ধান্তের খেসারত দিলেন রাহুল।
Kl rahul got hit wicket vs Newzealan A https://t.co/ToQRh6xuV6
— Bewda babloo
(@babloobhaiya3) October 25, 2026
প্রথম ইনিংসেও এই শিটের বলেই আউট হন তিনি। দ্বিতীয় ইনিংসে রান পাননি যশস্বী জয়সওয়ালও। তাঁর ঝুলিতে ৫ রান। নিউজিল্যান্ড ‘এ’ তুলেছিল ৩১৭ রান। দুই উইকেট আকাশ দীপের। ৩টি করে শিকার অংশুল কাম্বোজ ও আকিব নবির। দ্বিতীয় ইনিংসে ভারতকে টানছেন দেবদত্ত পাড়িক্কল ও সাই সুদর্শন। উল্লেখ্য, প্রথম ইনিংসে পাঁচ ভারতীয় ব্যাটার শূন্য রানে আউট হন।

(@babloobhaiya3)