ফেনী ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান হয়েছেন মোহাম্মদ নুরুন নেওয়াজ সেলিম। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সভায় সর্বসম্মতিক্রমে তাকে মনোনীত করা হয়।
দেশের ইলেকট্রনিক্স পণ্যের উৎপাদন, ব্যাংক খাত ও শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন এই শিল্প উদ্যোক্তা। অসংখ্য মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছেন তিনি। নিজ উদ্যোগে তিনি এলাকায় মসজিদ, মাদরাসা, এতিমখানা এবং স্কুল-কলেজ প্রতিষ্ঠায় বিশেষ অবদান রেখেছেন।
বিজ্ঞাপন
তিনি বর্তমানে এনসিসি ব্যাংক, ইলেকট্রো মার্ট লিমিটেড, ট্রেড ইন্টারন্যাশনাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, মৌলভী শামসুল করিম কল্যাণ ট্রাস্ট চেয়ারম্যান। এছাড়া তিনি বিভিন্ন ব্যবসায়িক সংগঠনের সঙ্গেও জড়িত।
