সাতক্ষীরা জেলা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে কালিগঞ্জ উপজেলা যুবদলের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল ৪টায় কালিগঞ্জ উপজেলা বিএনপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কালিগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রভাষক সাইফুল ইসলাম। সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জি এম রবিউল্লাহ বাহার।
সভায় কালিগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়ন যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
সভায় বক্তারা বলেন, সাতক্ষীরা জেলা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ব্যাপক উদ্দীপনা ও উৎসাহের মধ্য দিয়ে সফল করতে কালিগঞ্জ উপজেলা যুবদল প্রস্তুত রয়েছে। প্রতিটি ইউনিয়ন থেকে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে এবারের প্রতিষ্ঠাবার্ষিকী স্মরণীয় করে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।
বক্তারা আরও বলেন, সংগঠনকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তাঁরা।
সভায় উপস্থিত ১২টি ইউনিয়নের যুবদল নেতারা প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করতে নিজ নিজ ইউনিয়নের পক্ষ থেকে বিভিন্ন পরিকল্পনা ও প্রস্তুতির কথা তুলে ধরেন।
The post কালিগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা appeared first on ভোরের চেতনা.
