নেছারাবাদে নিখোঁজের এক দিন পর ধানক্ষেত থেকে ব্যক্তির মরদেহ উদ্ধার
নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি
- আপডেট সময় : ০৯:৪১:২২ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ৪ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
পিরোজপুরের নেছারাবাদে নিখোঁজের এক দিন পর বিপুল শিকদার নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার দুপুর ১টার দিকে উপজেলার সারেংকাঠি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে তাঁর বাড়ির পেছনের ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বিপুল শিকদার ওই এলাকার বিনোদ শিকদার ও শান্তি শিকদারের ছেলে। পরিবারের বরাত দিয়ে জানা গেছে, রোববার সকাল ১১টার দিকে বাড়ি থেকে বের হন তিনি। এরপর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।
সোমবার দুপুরে বাড়ির পেছনের ধানক্ষেতে তাঁর মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্বজনেরা। পরে নেছারাবাদ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
এ সময় নেছারাবাদ-কাউখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার প্রসব রায় ও নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান উপস্থিত ছিলেন। প্রসব রায় ঘটনাটি সম্পর্কে গণমাধ্যমকর্মীদের অবহিত করেন।
পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানা যাবে।

