এই মুহূর্তে ভারতীয় সিনেমা প্রেমীদের কাছে অন্যতম মূল আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে নীতীশ তিওয়ারির পরিচালিত বিগ বাজেটের সিনেমা ‘রামায়ণ: রাইজ অফ আ লেজেন্ড’। বড় পর্দায় রামায়ণের গল্প দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন দর্শকরা।
ভারতীয় মহাকাব্য রামায়ণের উপর নির্ভর করে তৈরি এই সিনেমা দুটি পর্বে মুক্তি পেতে চলেছে। যার মধ্যে প্রথম পর্বটি খুব শিগগিরই অর্থাৎ দিওয়ালি সময় আগামী ৫ নভেম্বর মুক্তি পেতে চলেছে। অন্যদিকে এই সিনেমার দ্বিতীয় পর্বটি পরের বছর অর্থাৎ ২০২৭ সালের দিওয়ালিতে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
বহু প্রতীক্ষিত এই সিনেমায় রাম চরিত্রে অভিনয় করবেন বলিউড অভিনেতা রণবীর কাপুর, তাঁর বিপরীতে দেবী সীতার চরিত্রে অভিনয় করবেন অভিনেত্রী সাই পল্লবী। এছাড়া রাবণের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে সাউথের সুপারস্টার যশকে।
সম্প্রতি এই সিনেমার একটি বিটিএস মুহূর্তের ভিডিও দর্শকদের উত্তেজনাকে দ্বিগুণ বাড়িয়ে তুলেছে। বিটিএস ভিডিওতে যোদ্ধা অবতারে সবাইকে একেবারে চমকে দিয়েছেন সাই পল্লবী। দেবী সীতাকে এমন যোদ্ধা রূপে দানবীয় সেনাবাহিনীর সঙ্গে লড়াই করতে দেখে দর্শকমহলে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে।
ভিডিওটির আরও একটি অংশে রাম অবতারে ধরা দিয়েছেন রণবীর কাপুর। সেখানে দেখা যাচ্ছে ভগবান রামের চরিত্রে রাণবীর সূর্যোদয়ের সময় একটি পাহাড়ে দাঁড়িয়ে আছেন এবং রাক্ষসদের সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করছেন।
ভিডিওটিতে রাবণের চরিত্রের নজর কেড়েছেন যশ। সেখানে তাকে ভগবান শিবের একটি বিশাল মুহূর্তের সামনে দাঁড়িয়ে তান্ডব করতে দেখা গিয়েছে। সকলেই জানেন রাবণ ছিলেন মহাদেবের বিরাট বড় ভক্ত। প্রকাশ্যে আসা ওই বিটিসিএস ভিডিওতে তাঁর সেই শিব ভক্তি দারুন ভাবে ফুটে উঠেছে।
https://youtu.be/Gt-oz49uh6Y?si=wgxdh91_Ae2AMytr
বড় পর্দায় রামায়ণ মুক্তির আগে এই ঝলক শেয়ার করে নিয়ে নির্মাতারা ভিডিওটির ক্যাপশনে লিখেছেন, ' একটি চমৎকার মহাকাব্য নামিত মালহোত্রা, নীতীশ তিওয়ারি এবং রণবীর কাপুরের সাথে আপনারাও যোগ দিন। বড় পর্দায় 'রামায়ণ: রাইজ অফ আ লেজেন্ড' নিয়ে তারা আলোচনা করছেন।
