নতুন দিনের শুরু মানেই নতুন সম্ভাবনা, নতুন অনুভূতি এবং নতুন কিছু ঘটার ইঙ্গিত। গ্রহ-নক্ষত্রের অবস্থান মানুষের দৈনন্দিন জীবনে নানা ধরনের প্রভাব ফেলে বলে মনে করা হয়। তাই দিনটি কেমন যাবে- ভালোবাসা, কাজ, অর্থ কিংবা স্বাস্থ্যের দিক থেকে কী অপেক্ষা করছে- তা জানতে অনেকেই চোখ রাখেন রাশিফলে। চলুন জেনে নেওয়া যাক আজকের রাশিফল নিয়ে কী বলছেন জ্যোতিষশাস্ত্রী ড. চিন্ময় চৌধুরী।
তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]
গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে। সহকর্মী ও অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবেন। কোমল শিশুরা পুরস্কৃত হবে। দাম্পত্য কলহ-বিবাদের মীমাংসা হবে। প্রেমীযুগলের প্রেম ধন্য হবে। নেশা, মদ্য, জুয়া এড়িয়ে চলুন।
বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]
কর্ম-অর্থ, যশ-খ্যাতি, প্রতিপত্তি, পূর্ণ রাজকীয় দিন উপভোগ করবেন। গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হবে। নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বে মহান হবেন। সন্তানরা সাফল্য পাবে। বিবাহযোগ্যদের বিবাহের কথা পাকাপাকি হবে।
ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]
ব্যবসাবাণিজ্যে মজুতমালের দাম বাড়বে। ব্যাংক-ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে। ধারকর্জ, ঋণমুক্তির পথ খুলবে। শূন্যপকেট পূর্ণ হবে। অন্ন, বস্ত্র, বাসস্থানের অভাব ঘুচবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র আসবে। পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে।
মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]
গৃহবাড়ি ও যানবাহন লাভের পথ খুলবে। মনোবল, জনবল, অর্থবলের গ্রাফ চাঙা হয়ে উঠবে। দীর্ঘদিনের ভোগ্য ব্যাধিপীড়া থেকে পরিত্রাণ পাবেন। সপরিবারে কাছেপীঠে ভ্রমণ হবে। লৌকিকতায় ব্যয় বাড়বে। পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে। মন ধর্মের প্রতি ঝুঁকবে।
কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]
শ্রমিক-কর্মচারীদের পূর্ণ সহযোগিতাপ্রাপ্ত হবেন। দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক থাকুন। প্রতিযোগিতায় জয়লাভ করার সম্ভাবনা। অর্থকড়ি সতর্কতার সঙ্গে নাড়াচাড়া করুন। দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে পরিত্রাণ পাবেন।
মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]
আয়-উপার্জনের পথ খুলবে। কর্ম ও ব্যবসাবাণিজ্যে বাড়তি দায়িত্বভার বর্তাবে। স্বদেশ-বিদেশ ভ্রমণের সুযোগ আসবে। পিতা-মাতার কাছ থেকে ভরপুর সহযোগিতা পাবেন। সন্তানদের ক্যারিয়ার চমকাবে। শত্রু ও বিরোধীপক্ষের সব পরিকল্পনা নস্যাৎ হবে।
