সংবাদ বিজ্ঞপ্তি · ১৯ অক্টোবর, ২০২৬ ৮:৫৪ অপরাহ্ন
সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক তুহিনুল হক তুহিনের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) বিকেলে সিলেট জেলা প্রেসক্লাবের উদ্যোগে ক্লাব কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সিলেট প্রেসক্লাবের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাহফিলে প্রয়াত সাংবাদিক তুহিনুল হক তুহিনের ভুলত্রুটি ক্ষমা করে জান্নাত নসিব করার জন্য দোয়া করা হয়। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের শক্তি দান এবং সিলেট জেলা প্রেসক্লাবের প্রয়াত সকল সদস্যের স্মরণ করে তাদের রূহের মাগফেরাত কামনা করা হয়।
দোয়া পরিচালনা করেন নগরের জিন্দাবাজার হক সুপার মার্কেট জামে মসজিদের ইমাম ক্বারী হাফিজ মাওলানা মুফতি জাকারিয়া আহমদ বিরদলী।
দোয়া মাহফিলে সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন অংশ নেন। এছাড়া ক্লাবের সাবেক সভাপতি আল আজাদ ও হাসিনা বেগম চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক শাহ্ দিদার আলম নবেলসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
গুগলে আমাদের খবর পেতে
