ঠাকুরগাঁওয়ে ৫ টাকায় পূজার বাজার পেলেন তিন শতাধিক মানুষ

উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে ঠাকুরগাঁওয়ে ব্যতিক্রমী উদ্যোগ বাস্তবায়ন করে ‘সহায়” নামের স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংগঠন ।
তারা মাত্র পাঁচ টাকায় পূজার সম্পুর্ণ বাজার তুলে দেয় তিন শতাধিক সনাতন ধর্মাবলম্বী মানুষের হাতে। বাজারের প্যাকেটে ছিল একটি মুরগি, পোলাওয়ের চাল, চিনি, নারিকেল ও সয়াবিন তেল। সামান্য মূল্যে এসব সামগ্রী পেয়ে খুশি হয় উপকারভোগীরা।
উৎসব মানেই আনন্দ। প্রিয়জনদের সঙ্গে সেই আনন্দ ভাগ করে নেওয়া। তবে আর্থিক সংকটের কারণে অনেক পরিবারের জন্য উৎসবের আয়োজন করা কঠিন হয়ে পড়ে। এমন মানুষের পাশে দাঁড়াতেই ব্যতিক্রমী উদ্যোগ নেয় ঠাকুরগাঁওয়ের স্বেচ্ছাসেবী সংগঠন ‘সহায় ’।
আজ বুধবার দুপুরে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে আয়োজন করা হয় মাত্র পাঁচ টাকায় পূজার বাজার বিতরণ অনুষ্ঠানের।
প্রতিটি প্যাকেটে ছিল একটি মুরগি, পোলাওয়ের চাল, চিনি, নারিকেল ও সয়াবিন তেল। মাত্র পাঁচ টাকার বিনিময়ে এসব সামগ্রী পেয়ে খুশি উপকারভোগীরা। তাদের কাছে এই উদ্যোগ শুধু বাজার পাওয়াই নয়, বরং উৎসবের আনন্দ ভাগ করে নেওয়ারও একটি সুযোগ।
সংগঠনের সভাপতি লিফাত আলম জানান, এ কার্যক্রমের আওতায় বাজার পেয়েছেন তিন শতাধিক সনাতন ধর্মাবলম্বী মানুষ। ধর্ম যার যার, উৎসবের আনন্দ আর মানবিকতা সবার—এমন বার্তাই দিচ্ছে এই উদ্যোগ।আর্থিকভাবে অসচ্ছল মানুষের মুখে হাসি ফোটানোর পাশাপাশি সম্প্রীতি ও সহমর্মিতার বন্ধন আরও দৃঢ় করতেও ভূমিকা রাখছে এমন আয়োজন।
অনুষ্টানের প্রধান অতিথি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গোলাম ফেরদৌস বলেন, এই ধরনের উদ্দ্যোগ বাংলাদেশ বির্নীমানকে এগিয়ে নিয়ে যাবে বলে উল্লেখ করেন ।
উৎসবের আনন্দ সবার সঙ্গে ভাগ করে নেওয়ার মধ্যেই রয়েছে মানবিকতার সৌন্দর্য। মাত্র পাঁচ টাকায় পূজার বাজার বিতরণের এই উদ্যোগ তাই শুধু সহায়তা নয়, অসচ্ছল মানুষের মুখে হাসি ফোটানো এবং সামাজিক সম্প্রীতির এক সুন্দর দৃষ্টান্ত বলে মনে করেন স্থানীয়রা।
এই বিভাগের আরো খবর






