নিজস্ব প্রতিবেদক
বিশ্বব্যাপী পোলিও দূরীকরণ এবং একটি শতভাগ পোলিওমুক্ত পৃথিবী গড়ে তোলার লক্ষ্যে যশোরে পালিত হয়েছে আন্তর্জাতিক পোলিও দিবস। দিবসটি উপলক্ষে শনিবার বিকেলে এক বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়।
রোটারি আন্তর্জাতিক জেলা ৩২৮৪ বাংলাদেশ-এর যশোর জোনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচি জেলা পরিষদ মিলনায়তনের সামনে থেকে আনুষ্ঠানিক উদ্বোধন করেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক শান্তনু ইসলাম সুমিত। উদ্বোধন শেষে পোলিও দূরীকরণের নানা সচেতনতামূলক স্লোগান সংবলিত বর্ণাঢ্য র্যালিটি বের হয়। এটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক দড়াটানা, চিত্রার মোড় ও ল্যাবস্ক্যানের সামনে দিয়ে অতিক্রম করে যশোর ইনস্টিটিউট ময়দানে গিয়ে শেষ হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রোটারিয়ান জাহিদ হাসান টুকুন, রোটারিয়ান খাইরুল কবির চঞ্চল, রোটারিয়ান কাজী আজিজুর রহমান রনি, রোটারিয়ান এ জেড এম সালেক, রোটারিয়ান শামসুল আলম, রোটারিয়ান সাইফুল্লাহ খালেদ, রোটারিয়ান সোনিয়া ইসলাম ও রোটারিয়ান রাজু আহমেদসহ রোটারি ক্লাবের কর্মকর্তা ও সদস্যরা।
