সংবাদ বিজ্ঞপ্তি · ১৩ অক্টোবর, ২০২৬ ২:০৬ অপরাহ্ন
সিলেট নগরীর ওসমানী শিশু পার্কের সামনে থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কর্মী মাহফুজুর রহমানকে (১৯) গ্রেপ্তার করেছে কোতোয়ালী মডেল থানা-পুলিশ। ১২ অক্টোবর বিকেল ৫টা ৩০ মিনিটে তাকে গ্রেপ্তার করা হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া সেলের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পুলিশ জানায়, গত ২৫ সেপ্টেম্বর সন্ত্রাস বিরোধী আইনে কোতোয়ালী মডেল থানায় দায়ের করা একটি মামলার (মামলা নং-৪৪) তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামি হিসেবে মাহফুজুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। তার বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার রনখেলী গ্রামে এবং বর্তমানে তিনি নগরীর কালীঘাট আমজাদ আলী রোডে বসবাস করছিলেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২১ সেপ্টেম্বর কোতোয়ালী মডেল থানাধীন মির্জাজাঙ্গাল এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা মিছিল করার চেষ্টা চালান।
গ্রেপ্তার আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গুগলে আমাদের খবর পেতে
