জরুরি প্রয়োজনে অসহায় ও মুমূর্ষু রোগীদের রক্তের চাহিদা পূরণ, স্বেচ্ছায় রক্তদানে মানুষকে উৎসাহিত করা এবং নতুন রক্তদাতা তৈরি করার লক্ষ্য নিয়ে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। উদ্যোক্তারা জানান, অনেক সময় জরুরি মুহূর্তে রক্তের অভাবে রোগী ও তাঁর পরিবারকে চরম দুর্ভোগে পড়তে হয়। এমন পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়ানো এবং রক্তদাতাদের সঙ্গে রক্তের প্রয়োজন রয়েছে এমন রোগীদের সংযোগ স্থাপনের মাধ্যমে জীবন বাঁচানোর সুযোগ তৈরি করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।
সংগঠনটি গঠনের এ মহতী উদ্যোগ সফল করতে বহুলী ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবক, যুবসমাজ, শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা, পরামর্শ ও সমর্থন কামনা করেছেন উদ্যোক্তারা। তাঁরা বলেন, রক্তদান শুধু একটি মানবিক কাজ নয়, এটি মানুষের প্রতি মানুষের দায়িত্ববোধ ও ভালোবাসার অনন্য প্রকাশ। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি স্বেচ্ছায় রক্তদানের প্ল্যাটফর্ম গড়ে তোলা সম্ভব হলে জরুরি সময়ে বহু অসহায় রোগী উপকৃত হবেন।
উদ্যোক্তারা আরও বলেন, “আপনার এক ব্যাগ রক্ত বাঁচাতে পারে একটি প্রাণ, ফিরিয়ে দিতে পারে একটি পরিবারের মুখের হাসি।” তাই সুস্থ ও সক্ষম ব্যক্তিদের স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান তাঁরা। উদ্যোক্তারা হলেন: সাংবাদিক মো. লিটন হোসেন মো. পারভেজ হাসান যোগাযোগ: মো. লিটন হোসেন: ০১৮২৬-৪৫৩৫৫৫ মো. পারভেজ হাসান: ০১৬৮৯-৬১৫৩৭২ মানবতার টানে, জীবনের প্রয়োজনে—আসুন, স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসি এবং মানুষের জীবন বাঁচাতে সম্মিলিতভাবে কাজ করি।
The post মানবতার সেবায় বহুলী ইউনিয়নে স্বেচ্ছায় রক্তদান সংগঠন গঠনের উদ্যোগ appeared first on ভোরের চেতনা.
