ঢাকার ধামরাই উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন ও নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেছেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার এবং ঢাকা জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
১৮ অক্টোবর রবিবার দুপুর ২ টার দিকে উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনের লক্ষ্যে এই পরিদর্শন কার্যক্রম পরিচালনা করা হয়। পরিদর্শনকালে কর্মকর্তাদের সার্বিক কার্যক্রম মণ্ডপগুলোতে মোতায়েনকৃত পুলিশ, আনসার-ভিডিপি এবং স্থানীয় স্বেচ্ছাসেবকদের নিরাপত্তা প্রস্তুতি ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখা হয়।
এসময় কর্মকর্তাদের দল মণ্ডপ পরিচালনা কমিটি, পুরোহিত এবং সমবেত সনাতন ধর্মাবলম্বী পুণ্যার্থীদের সাথে শারদীয় শুভেচ্ছা ও মতবিনিময় করেন।
এসময় ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ মনিরুজ্জামান মিয়া, ঢাকা (২০) আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব তমিজ উদ্দিন, ঢাকা রেঞ্জের ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান, ঢাকা জেলা প্রশাসক মিজ্ ফরিদা খানম, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন, ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শামসুল ইসলাম, ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল মামুন, ধামরাই উপজেলা সহকারী কমিশনার ভুমি ফাহিম শাহরিয়ার, সহ আরও অনেকই উপস্থিত ছিলেন।
