দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২৬, ০৯:১৫ পিএম
প্রতিবারের ন্যায় এবারে ভিন্নতার ছোয়া নিয়ে হাজির হচ্ছে আমলাপাড়া সার্বজনীন পূজা মণ্ডপ। এবছর ১৪৪তম শারদীয় দূর্গা উৎসব উদযাপিত হতে যাচ্ছে মণ্ডপটির পক্ষ থেকে। ইতোমধ্যে প্রতিমা ও মণ্ডপ তৈরি কাজ প্রায় শেষ পর্যায় চলে এসেছে। আয়োজক কমিটির পক্ষ থেকে আশা করা হয়েছে পঞ্চমির দিন থেকেই তারা দর্শনার্থীদের জন্য মণ্ডপটি উন্মুক্ত করে দিতে পারবেন।
এবারের মণ্ডপে তারা ফুটিয়ে তুলেছেন গ্রাম বাংলার প্রাচীন ঐতিহ্যকে। কুলা, চাটাই, তাল পাখা, মাটির তৈরি সরা, হাঁড়ি, কড়ি সহ বিভিন্ন প্রাকৃতিক সরঞ্জাম। সেই সাথে মঞ্চে গ্রাম বাংলার মায়ের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। একজন দুঃখি মা কিভাবে তার সন্তানকে আগলে আর মায়ের প্রতি সন্তানের ভালোবাসার বানীও তুলে ধরেছেন।
আমলাপাড়া সার্বজনীন পূজা উদযাপন কমিরি কোষাধক্ষ সানি সাহা জানান, আমরা প্রতিবছর নতুন কিছু নিয়ে আসার চেষ্টা করি, এবারও সেই চেষ্টা অব্যাহত আছে। আশা করছি পঞ্চমির রাত থেকেই আমরা মণ্ডপ উন্মুক্ত করে দিতে পাররো।
সার্বিক নিরাপত্তার ব্যাপারে তিনি জানান, প্রশাসনের পক্ষে থেকে যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা করা হবে। পাশাপাশি আমাদের মণ্ডপের পাশেই একটি একটি মসজিদ এবং মাদ্রাসা রয়েছে। একেবারে মণ্ডপের ঘেষা। আমরা এভাবে পাশাপাশি অবস্থানেই আমাদের দূর্গা পূজা করে থেকে। পূজার সময় আমরা তারাও আমাদের যথেষ্ট সহযোগিতা করে থাকে। আমরাও নামাজের সময় গুলোতে আমাদের বাদ্য বাজনা বন্ধ রাখি তাদের নিবিঘ্নে নামাজের সুযোগ করে দেই, এভাবে আমাদের পারস্পারিক সম্প্রীতির মাধ্যমেই সবকিছু হয়ে আসছে। সেই সাথে আমাদের এখানে পুরো মণ্ডপ সহ আশ পাশের এলাকা গুলো সিসি টিভি ক্যামেরাও আওতায় আমরা আনবো। সরকার থেকে দেওয়া পুলিশ ও আনসার সদস্যের পাশাপাশি আমাদের নিজস্ব দেড়শত স্বেচ্ছাসেবী থাকবে। আমরা যতটা সম্ভব নিরাপত্তা নিশ্চিত এবং ছিনতাই প্রতিরোধে সচেষ্ট থাকবো। আশা করছি এবারের পূজা সবার আনন্দঘন কাটবে এবং আমাদের আমলাপাড়া পূজা পুরো নারায়ণগঞ্জবাসী উপভোগ করবে।
