রাত দিন নিউজ
প্রকাশ : Oct 18, 2026 ইং |অনলাইন সংস্করণ
এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্বে প্রথম ম্যাচে হেরেছে বাংলাদেশের ফর্টিস এফসি। কুয়েতের হাওয়াল্লিতে মোহাম্মদ আল হামাদ স্টেডিয়ামে তাদের ৩-০ গোলে হারায় স্বাগতিক কাদসিয়া এসসি।
ম্যাচের শুরুতে অনন্ত তামাংয়ের হেড লক্ষ্যভ্রষ্ট হওয়ায় এগিয়ে যাওয়ার সুযোগ কাজে লাগাতে পারেনি ফর্টিস। পরে পেনাল্টি থেকে হামজা খাবা কাদসিয়াকে এগিয়ে দেন। গোলরক্ষক সুজান পেরেরার কয়েকটি সেভে প্রথমার্ধে ব্যবধান আর বাড়েনি।
বিরতির পরও আক্রমণ ধরে রাখে কাদসিয়া। ৭১ মিনিটে আইয়ুব লাখদার দ্বিতীয় গোল করেন। শেষদিকে আবদাল্লাহ আহমেদের গোলে ফল নিশ্চিত হয়। পরের ম্যাচে ভারতের এফসি গোয়ার বিপক্ষে খেলবে ফর্টিস। প্রথম হারের পর সেই ম্যাচে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ থাকছে বাংলাদেশের ক্লাবটির সামনে।
- সর্বশেষ
- জনপ্রিয়
