ব্যক্তিগত ও দলীয় স্বচ্ছতা বজায় রাখতে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। এ ঘটনার পরপরই ‘ক্ষমতা’ নিয়ে মার্কিন নাগরিক অধিকার আন্দোলনের নেতা মার্টিন লুথার কিং জুনিয়রের একটি বিখ্যাত উদ্ধৃতি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন তার স্ত্রী ব্যারিস্টার নুসরাত খান।
সোমবার (১৯ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে মার্টিন লুথার কিং জুনিয়রের ওই উদ্ধৃতিটি পোস্ট করার সঙ্গে সঙ্গে তা ভাইরাল হয়ে যায়।
পোস্টে নুসরাত লেখেন, 'Power properly understood is nothing but the ability to achieve purpose. It is the strength required to bring about social, political and economic change.'
— Martin Luther King Jr.
যার বাংলা অর্থ দাঁড়ায়—‘যথাযথভাবে বুঝলে ক্ষমতা হলো লক্ষ্য অর্জনের শক্তি। এটা সেই শক্তি, যা সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবর্তন আনার জন্য প্রয়োজন’।
পোস্টটিতে ইশরাক হোসেনের একটি ছবিও যুক্ত করেন ব্যারিস্টার নুসরাত খান। পোস্টটিতে নেটিজেনরা নানা মন্তব্য করেছেন। পদত্যাগ করায় বেশিরভাগ নেটিজেন ইশরাকের প্রশংসা করেছেন।
শফিকুল ইসলাম নামে একজন লেখেন, ‘ইশরাক হোসেন পদত্যাগ করে দলকে বুঝিয়ে দিলেন ত্যাগীরা মাথা উঁচু করে চলে, নিচু করে নয়।
সাইফুল আলম লিখেছেন, ভবিষ্যতে রাজনীতিতে নতুন ইতিহাস গড়বেন ইশরাক ভাই, ইনশাআল্লাহ। মহান আল্লাহ তায়ালা উত্তম পরিকল্পনাকারী, অনেক সময় মানুষের দুই চোখে যেটা নেগেটিভ বা ক্ষতি, মহান আল্লাহ তায়ালার কাছে সেটা পজিটিভ।
তৌসিফ মুস্তফা নামের এক নেটিজেন লেখেন, ইশরাক ভাই একজনই। যুগে যুগে এমন একজনই নেতা হয়।
মুহাম্মদ সোহাগ লিখেছেন, প্রতিমন্ত্রী ইশরাকের চেয়ে জনতার ইশরাক অনেক বেশি শক্তিশালী। মনে রাখবেন, পদ হারালে কেউ কেউ ইতিহাস হয়ে যায়, আর কেউ কেউ ইতিহাস গড়তে শুরু করে।
ইশরাকের স্ত্রীকে উদ্দেশ করে শাহ আলম নামে একজন লেখেন, আশা করি একজন ব্যারিস্টার হিসেবে আপনি ইশরাক ভাইকে আরও বেশি পরামর্শ দেবেন। আইনের মধ্যে থেকে উনাকে কীভাবে কাজ করতে হবে সে বিষয়ে সাহায্য করবেন। আপনার সাপোর্ট, পরামর্শ উনার অনেক বেশি প্রয়োজন।
শাকিব মিয়া নামে আরকেজন লেখেন, দুঃসময়ের ইশরাক ভাই আমরা তোমায় ভুলি নাই। এগিয়ে যাও ভাই, দেশ জাতি তোমার সঙ্গে ইনশাআল্লাহ।