অনলাইন ডেস্ক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল, গণভোট ও ভোটের আগে-পরের কার্যক্রম পর্যালোচনা করতে আজ রোববার কমিশন বৈঠকে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। তপশিলের আগে গুরুত্বপূর্ণ এই বৈঠকে নির্বাচন ব্যবস্থাপনা নিয়েও সিদ্ধান্ত হবে। সকাল সাড়ে ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে বৈঠকে ৪জন নির্বাচন কমিশনার ও ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ উপস্থিত থাকবেন। এটি হবে বর্তমান নির্বাচন কমিশনের দশম কমিশন বৈঠক।
বৈঠকের আলোচ্য সূচিতে ১০টি বিষয় রাখা হয়েছে। এগুলো হচ্ছে– তপশিল, তপশিলের আগে ও পরের কার্যক্রম, গণভোট আয়োজনসহ সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতির সর্বশেষ অবস্থা, মাঠ পর্যায়ে সর্বোচ্চ যোগাযোগ, মতবিনিময়, সমন্বয়-সংক্রান্ত, বিবিধ ইত্যাদি।
