দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ১ হাজার ৫১০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও ৩৫৫ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (২১ অক্টোবর) মনিপুর বিওপি ও বিরামপুর বিশেষ ক্যাম্পের পৃথক অভিযানে বাংলাদেশের অভ্যন্তর থেকে মালিকবিহীন এসব পণ্য জব্দ করা হয়। জব্দ করা মালামালের সিজার মূল্য ১ লাখ ৭৪ হাজার ৫০ টাকা।
ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি চোরাচালানি মালামাল জব্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের আটকে দৃঢ়তা ও পেশাদারত্বের সঙ্গে কাজ করবে বিজিবি।
এমএস/
