শেরপুরের শ্রীবরদী সীমান্তে অভিযান চালিয়ে ৯২ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (১৮ অক্টোবর) ভোর ৬টার দিকে উপজেলার কুমারঘাতি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ ঘটনায় মাদক পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনের বিরুদ্ধে শ্রীবরদী থানায় মামলা দায়ের করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, ময়মনসিংহ ৩৯ বিজিবি ব্যাটালিয়নের অধীন কর্ণঝোড়া সীমান্ত ফাঁড়ির সদস্যরা কুমারঘাতি এলাকায় অভিযান চালান। এ সময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা মদ ফেলে পালিয়ে যান। পরে ঘটনাস্থল থেকে ৯২ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।
জব্দ করা মদের আনুমানিক বাজারমূল্য এক লাখ ৩৮ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনের বিরুদ্ধে শ্রীবরদী থানায় মামলা করা হয়েছে।
ময়মনসিংহ ৩৯ বিজিবি ব্যাটালিয়নের সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজীম বায়েজীদ জানান, সীমান্তে মাদক পাচার, অবৈধ অনুপ্রবেশসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
