ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার: জাহেদ উর রহমান
নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে সরকার। একই সঙ্গে তাঁর যথাযথ প্রটোকল পাওয়া হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
বাংলাদেশ
জার্নাল ডেস্কযুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকার ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। উপদেষ্টা আরও বলেন, ‘‘ড. ইউনূস যথাযথ প্রটোকল পেয়েছেন কি না, সেটিও খতিয়ে দেখা হবে।’’
এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সরকারের রাজনৈতিক সমঝোতার কোনো সম্ভাবনা নেই বলে জানান জাহেদ উর রহমান। তবে আওয়ামী লীগ দায় স্বীকার করে ক্ষমা চাইলে তখন সরকার বিষয়টি বিবেচনা করবে বলেও জানান তিনি।
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণায় সরকার চাপে নেই। ন্যায়বিচার নিশ্চিত করার স্বার্থে সরকার চায় শেখ হাসিনা দেশে আসুন।
বাংলাদেশ জার্নাল/এনএম
