বাংলাদেশ সেনাবাহিনী এ্যাসল্ট কোর্স প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ।
১৯ অক্টোবর সোমবার রামু সেনানিবাসে অনুষ্ঠিত হয়েছে। সদর দপ্তর ১০ পদাতিক ডিভিশনের সার্বিক তত্ত্বাবধানে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) লেফটেন্যান্ট জেনারেল মো: মাইনুর রহমান, ওএসপি, এসইউপি, এডব্লিউসি, পিএসসি। প্রতিযোগিতায় চমৎকার নৈপুণ্য দেখিয়ে ৬৬ পদাতিক ডিভিশন দল চ্যাম্পিয়ন এবং প্যাারা কমান্ডো ব্রিগেড দল রানারআপ হওয়ার গৌরব অর্জন করে।
ব্যক্তিগত নৈপুণ্যে বিশেষ পারদর্শিতা প্রদর্শন করে ১১ পদাতিক ডিভিশন দলের ল্যান্স কর্পোরাল (ডিএমটি) হাবিবুর রহমান শ্রেষ্ঠ খেলোয়াড় এবং ১০ পদাতিক ডিভিশন দলের সৈনিক মো: জাহিদুল ইসলাম দ্বিতীয় শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হন।
গত ১৪ অক্টোবর ২০২৬ থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন অঞ্চলের মোট ১৭টি দল অংশ নেয়। ১০ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও কক্সবাজার এরিয়ার ,এরিয়া কমান্ডার, সেনাসদর ও কক্সবাজার এরিয়ার ঊর্ধ্বতন সেনাকর্মকর্তাবৃন্দ, অংশগ্রহণকারী সদস্য এবং বিভিন্ন পর্যায়ের সেনাসদস্যরা উপস্থিত ছিলেন।
