হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আব্দুল মঈন খান। তাঁকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রাখা হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) রাতে তাঁকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
তিনি আরও জানান, বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর ২টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন তাঁকে দেখতে হাসপাতালে যান।
এ সময় আব্দুল মঈন খানের পরিবার, দল ও সরকারের পক্ষ থেকে দেশবাসীর কাছে তাঁর সুস্থতার জন্য আল্লাহর দরবারে দোয়া চাওয়া হয়েছে বলে জানান শায়রুল কবির খান।
