শনিবার (১৭ অক্টোবর) দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে মুন্সিপুর সীমান্তের একটি কবরস্থানের পাশ থেকে তাঁকে আটক করা হয়।চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) সূত্রে জানা গেছে, মুন্সিপুর বিওপির একটি টহলদল হাবিলদার মো. আল আমিনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে। সীমান্তের মেইন পিলার ৯৩ থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে ভারতে স্বর্ণ পাচারের চেষ্টার অভিযোগে দবির উদ্দিনকে আটক করা হয়।
আটক দবির উদ্দিন দামুড়হুদা উপজেলার মুন্সিপুর গ্রামের মো. দলিলের ছেলে। বিজিবি সূত্র জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাঁকে দামুড়হুদা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে জব্দ করা স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারিতে জমা দেওয়ার কার্যক্রমও চলমান রয়েছে।
চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও নজরদারি অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অপরাধ দমনে বিশেষ অভিযান পরিচালনা এবং সীমান্ত নিরাপত্তা জোরদার করা হবে। সীমান্ত দিয়ে স্বর্ণ চোরাচালান প্রতিরোধে বিজিবির এ অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
The post দামুড়হুদার মুন্সিপুর সীমান্তে কোটি টাকার স্বর্ণসহ আটক ১ appeared first on ভোরের চেতনা.
