শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষাক্ষেত্রে নেতৃত্বকে এমনভাবে নিশ্চিত করতে হবে যেন, উদ্ভাবন ও প্রযুক্তির অগ্রগতি সততা, নৈতিকতা এবং মানবিক মর্যাদার মূল্যবোধকে সমুন্নত রাখে।
সোমবার (১৯ অক্টোবর) সকালে রাজধানীর আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘নলেজ ইন্টিগ্রেশন অ্যান্ড অ্যাডুকেশনাল লিডারশিপ ২০২৬ শিরোনামে শিক্ষা সম্মেলনের শেষদিনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি আন্তর্জাতিক অংশীদারত্বের মধ্য দিয়ে নিজস্ব মূল্যবোধকে ধারণ করে একটি উন্নত, নৈতিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার আহবান জানান।
তিনি বলেন, ‘এ ধরণের আন্তর্জাতিক শিক্ষা সম্মেলন পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করবে এবং বাংলাদেশে অর্থবহ শিক্ষাসংস্কারে অবদান রাখবে।’
এছাড়া ২০২৬ সাল থেকে চীনের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় কর্মসূচি এগিয়ে নেয়ার বিষয়েও উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী।
