চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সদস্য ও এটিএন বাংলার সিনিয়র ভিডিও জার্নালিস্ট রনি দাশের মা শুভ্রা দাশের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)।
রোববার (১৮ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি পরলোকগমন করেন।
এক যৌথ বিবৃতিতে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক সবুর শুভ প্রয়াত শুভ্রা দাশের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেন। একই সঙ্গে তাঁরা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, মায়ের মৃত্যু সন্তানের জীবনে এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি করে। শুভ্রা দাশের মৃত্যুতে রনি দাশ ও তাঁর পরিবারের সদস্যদের যে গভীর বেদনার মধ্য দিয়ে যেতে হচ্ছে, তা ভাষায় প্রকাশ করার মতো নয়। এই কঠিন সময়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি তাঁরা আন্তরিক সহমর্মিতা প্রকাশ করছেন।
The post রনি দাশের মায়ের মৃত্যুতে সিইউজের শোক appeared first on বাংলাধারা.
