কুমিল্লায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় ১৮ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) ও কোতোয়ালি মডেল থানা পুলিশ। এ ছাড়া কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আহসানউদ্দিন টুটুল ও কুমিল্লা সদর উপজেলার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আনোয়ার হোসেনকেও আটক করা হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) দিনগত রাতে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আজ শনিবার বিকেলে তাদেরকে আদালতের আদেশে কারাগারে প্তহানো হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল আনোয়ার।
আটক হওয়া ঝটিকা মিছিলের নেতৃত্ব দেওয়া কাইয়ুম কুমিল্লা সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
পুলিশ জানায়, শুক্রবার জুমার নামাজের খুতবা চলাকালে নগরীর নুরপুর-তেলিকোনা সড়কে এক ঝটিকা মিছিল বের করে নিষিদ্ধ ছাত্রলীগ। মিছিলের পরপরই ঘটনাস্থলের ভিডিও ফুটেজ পর্যালোচনা করে এতে অংশগ্রহণকারীদের শনাক্ত করা হয়। পরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও কোতোয়ালি থানা পুলিশ এক সঙ্গে অভিযান চালিয়ে মিছিলে নেতৃত্বদানকারী কাইয়ুমসহ ১৮ জনকে আটক করা হয়।
এ বিষয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল আনোয়ার বলেন, কুমিল্লা নগরীতে নিষিদ্ধ সংগঠনটির নেতাকর্মীরা মিছিল বের করেন। এরপর তাদের চিহ্নিত করে শুক্রবার দিনগত রাত থেকে শনিবার ভোর পর্যন্ত নগরীতে অভিযান চালিয়ে কোতয়ালী থানা পুলিশ ১৬ জন এবং জেলা গোয়েন্দা পুলিশ দুজনসহ মোট ১৮ জনকে আটক করে। পরে তাদেরকে আদালতে নেওয়া হয়। আদালতের আদেশে তাদেরকে কারাগারে পাঠানো হয়।
সংশ্লিষ্ট সংবাদ: কুমিল্লা
২৩ অক্টোবর ২০২৬
২২ অক্টোবর ২০২৬
২১ অক্টোবর ২০২৬
