ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার জুনিয়র তার দলের অর্জনের চেয়ে ব্যক্তিগত পারফরম্যান্সকেই বেশি প্রাধান্য দিলেন। তার এক মন্তব্য এল ক্ল্যাসিকোর আগে হতাশ করেছে বার্সেলোনা সমর্থকদের।
২০১৫ সালে লুইস এনরিকের অধীনে সেই সোনালী দিনগুলো এবং বিখ্যাত এমএসএনত্রয়ীর কল্যাণে জেতা ট্রেবলের স্মৃতি বার্সেলোনা ভক্তরা আজও গভীর ভালোবাসার সাথে স্মরণ করেন।
তবে বিতর্কের জন্ম দিতে ও আলোড়নে থাকতে ওস্তাদ নেইমার জুনিয়র এবার বার্সেলোনা ও প্যারিস সেন্ট জার্মেইতে (পিএসজি) কাটানো নিজের দুই অধ্যায়ের তুলনা করে সেই ভক্তদেরই যারপরনাই অবাক করে দিয়েছেন।
ন্যু ক্যাম্পে লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের সাথে মিলে ফুটবলের ইতিহাসের অন্যতম কিছু অবিস্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছিলেন তিনি। অথচ এত কিছুর পরও বার্সেলোনার চেয়ে ফ্রান্সে কাটানো সময়টাকেই এগিয়ে রাখছেন নেইমার।
স্প্যানিশ দৈনিক ‘স্পোর্ট’-এর প্রতিবেদন অনুযায়ী, কনটেন্ট ক্রিয়েটর দাবু জেনেইক্সকে দেওয়া এক সাক্ষাৎকারে নেইমার ব্যাখ্যা করেছেন কেন তিনি বার্সেলোনার বার্সার জার্সিতে চার মৌসুমের পারফরম্যান্সের চেয়ে পিএসজিতে নিজের ব্যক্তিগত পারফরম্যান্সকে উঁচুতে স্থান দিচ্ছেন।
নেইমার বলেন, আমি জানি মানুষ বার্সেলোনায় কাটানো আমার সময়টাকে মনে রেখেছে, কিন্তু খেলোয়াড় হিসেবে আমার সেরা সময়টা কেটেছে প্যারিসে। সেখানে নিজেকে অনেক শক্তিশালী, ক্ষিপ্র এবং চতুর মনে হয়েছে।
বার্সেলোনাতেই মেসি ও সুয়ারেজকে নিয়ে কিংবদন্তি এমএসএন আক্রমণভাগ গড়েছিলেন নেইমার, যা লুইস এনরিকের অধীনে ২০১৫ সালে কাতালানদের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জেতাতে বড় ভূমিকা রেখেছিল।
বার্সেলোনায় সেই চার মৌসুম তাকে ইউরোপের অন্যতম সৃজনশীল ফরোয়ার্ড হিসেবে প্রতিষ্ঠিত করেছিল, যেখানে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর ঠিক পরেই হয়তো তার অবস্থান ছিল।
একই সাক্ষাৎকারে নেইমার ফুটবলকে পুরোপুরি বিদায় জানিয়ে অবসরে যাওয়ার ইচ্ছার ইঙ্গিত দেওয়ার পাশাপাশি নিশ্চিত করেছেন যে, ফুটবল ম্যাচ দেখতে তার মোটেও ভালো লাগে না।
