জুলাই-সেপ্টেম্বর মেয়াদের ভ্যাট রিটার্ন জমার সময় ১০ দিন বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ফলে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত সুদ ও জরিমানা ছাড়াই রিটার্ন দাখিল করতে পারবেন করদাতারা।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, জাতীয় বাজেট ২০২৬-২৭ এ প্রতি তিন কর মেয়াদ সমাপ্তিতে ভ্যাট রিটার্ন দাখিল সংক্রান্ত বিধান সংশোধন করা হয়েছে। সে মোতাবেক প্রত্যেক কর মেয়াদ সমাপ্তি পরবর্তীতে ভ্যাট রিটার্ন দাখিলের বিধান সংযুক্ত করায় ই-ভ্যাট সিস্টেমে কিছু প্রশাসনিক সংস্কার প্রয়োজন। এ অবস্থায় কর মেয়াদসমূহের অনলাইন রিটার্ন সুদ ও জরিমানা ব্যতীত দাখিলের সময়সীমা আগামী ২৫ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করা হলো।