কালবেলা · অর্থনীতি
পূবালী ব্যাংকের এডিসি ও কার্ড বিভাগের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
১৯/১০/২০২৬

পূবালী ব্যাংক পিএলসির এডিসি ও কার্ড বিভাগের তৃতীয় ত্রৈমাসিকের ব্যবসায়িক পর্যালোচনা সভা (বিজনেস রিভিউ মিটিং) অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ব্যাংকটির প্রধান কার্যালয়ের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মো. শাহনেওয়াজ খান। এছাড়া হেড অব কার্ড বিজনেস ও উপ-মহাব্যবস্থাপক এনএম ফিরোজ কামাল উপস্থিত ছিলেন।
সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের এডিসি বিভাগের প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মো. রবিউল আলম।
সভায় গাজীপুর ও নারায়ণগঞ্জ অঞ্চলের আঞ্চলিক প্রধান, শাখাপ্রধান এবং সংশ্লিষ্ট অঞ্চলের এডিসি ও কার্ড ব্যবসার কর্মকর্তারা অংশ নেন। তাদের মধ্যে বিএসএ ও সিএসএ পদে কর্মরত কর্মকর্তারাও ছিলেন।
সভায় তৃতীয় ত্রৈমাসিকের ব্যবসায়িক কার্যক্রম ও কর্মদক্ষতা পর্যালোচনার পাশাপাশি ব্যবসা সম্প্রসারণের কৌশল নিয়ে আলোচনা হয়। এডিসি ও কার্ড ব্যবসার প্রবৃদ্ধি বাড়াতে ভবিষ্যৎ কর্মপরিকল্পনাও সভায় তুলে ধরা হয়।
মূল প্রতিবেদনে যান ↗