মোঃ জয়নাল আবেদীন টুক্কু, নাইক্ষ্যংছড়ি,
বান্দরবান পার্বত্য জেলার নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেছেন মিজ নাজনীন সুলতানা।
সোমবার (১২ অক্টোবর ২০২৬) তিনি বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।
এ সময় তিনি বিদায়ী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সানিউল ফেরদৌসের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন।
নবনিযুক্ত জেলা প্রশাসক নাজনীন সুলতানার যোগদানের মধ্য দিয়ে বান্দরবান জেলা প্রশাসনের নতুন দায়িত্ব পালনের কার্যক্রম শুরু হলো।
The post বান্দরবানের নতুন জেলা প্রশাসক নাজনীন সুলতানার যোগদান appeared first on সকালের খবর ২৪.
