প্রকাশিত: ২২:৪৯, ২৫ অক্টোবর ২০২৬ আপডেট: ২২:৫২, ২৫ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
গোপালগঞ্জে পুলিশের ওপর নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় ১০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাদের মধ্যে ৪০ জনের নাম উল্লেখ এবং ৬০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
রবিবার (২৫ অক্টোবর) বিকেলে গোপালগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফুল মিয়া বাদী হয়ে মামলা দায়ের করেন। এ মামলায় ৭ জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানিয়েছেন, শনিবার (২৪ অক্টোবর) গোপালগঞ্জ সদর উপজেলার বেদগ্রাম খেয়া ঘাট এলাকায় পুলিশের ওপর হামলা চালান যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে তিন পুলিশ সদস্য আহত হন। এ সময় পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়। এ ঘটনায় সদর থানার এসআই ফুল মিয়া বাদী হয়ে ১০০ জনকে আসামি করে এ মামলাটি দায়ের করেন। এখন পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার বিকেলে যুবলীগ ও ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা করা হয়। এতে তিন পুলিশ সদস্য আহত হন।
