প্রকাশিত: ২১:১৮, ২২ অক্টোবর ২০২৬
কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম
কক্সবাজার শহরের কলাতলী ভাঙ্গার মোড় এলাকার সৈকতে এক মরদেহ ভেসে এসেছে। ধারণা করা হচ্ছে, এটি বুধবার হিমছড়ি সৈকতে নিখোঁজ হওয়া পর্যটক এসএম নাফিসুর রহমান নিবিড়ের মরদেহ।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে শহরের কলাতলী ভাঙার মোড় সৈকতে ভাসমান অবস্থায় মরদেহটি পাওয়া গেছে বলে জানিয়েছেন সৈকতে জেলা প্রশাসন ও বিচ ম্যানেজমেন্ট কমিটির নিয়োজিত বিচকর্মীদের সুপারভাইজার মাহবুব আলম।
তিনি বলেন, গতকাল সাগরে স্রোতে ভেসে যাওয়া পর্যটক নাফিসুর রহমান নিবিড়ের মরদেহ হতে পারে এটি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
