রবিউল হাসান লায়ন, জামালপুর:
জামালপুরে ২০ কেজি গাঁজাসহ আব্দুর রশিদ (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১)। গত ১২ অক্টোবর বিকেলে ইসলামপুর পৌরসভার গাওকুড়া খালেরপাড় এলাকাস্থ অনু শেখের দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়। আটককৃত আব্দুর রশিদ ইসলামপুর থানার পলবন্ধা উজানপাড়া গ্রামের মৃত আব্দুল হকের ছেলে।
ডিবি সুত্রে জানা যায়, জামালপুরে এসআই আপেল মাহমুদ ও এসআই মো. এহসানুল হকের নেতৃত্বে ডিবি পুলিশের একটি টীম অভিযান পরিচালনা করে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে জামালপুর জেলা পুলিশ বদ্ধপরিকর। মাদকের সাথে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। মাদক নির্মূলে সর্বস্তরের জনগণের সহযোগিতা চেয়ে যেকোনো তথ্যের জন্য পুলিশকে জানানোর আহ্বান জানান তিনি।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
