উৎসাহ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে সামাজিক সংগঠন ‘রাফা সোসাইটি’র ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। গত ২২ অক্টোবর (বৃহস্পতিবার) রাজধানীর ইউরেশিয়া রেস্টুরেন্টে জমকালো এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানের সূচনা ঘটে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাফা সোসাইটির কেন্দ্রীয় কমিটির সভাপতি সিনিয়র ওয়ারেন্ট অফিসার জহিরুল ইসলাম (অবঃ)। কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কর্পোরাল জামান মোল্লা এবং ঢাকা মহানগর কমিটির সভাপতি সার্জেন্ট মনিরুজ্জামান (অবঃ)-এর যৌথ ও নিপুণ সঞ্চালনায় পুরো অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আসন অলংকৃত করেন বিশিষ্ট আলোকিত মানুষ এবং এএমটি প্রপার্টিজ লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক জনাব তোফাজ্জল হুসাইন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সম্মানিত প্রধান উপদেষ্টা অনাঃ ক্যাঃ আব্দুর রহিম, উপদেষ্টা সার্জেন্ট কাজী আফাজ উদ্দিন, সিনিয়র ওয়ারেন্ট অফিসার জয়নাল আবেদিন, সম্মানিত লেফট্যানেন্ট আব্দুর রহিম এবং ডেসওয়া (DESWA)-এর চেয়ারম্যান অনাঃ ক্যাঃ মিজানুর রহমান (অবঃ)।
সংগঠনের অগ্রযাত্রাকে ধরে রেখে ভবিষ্যতে আরও মানবিক ও সামাজিক কর্মকাণ্ড ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানটি সমাপ্ত হয়।
