চট্টগ্রামের হাটহাজারীতে তিন তরুণকে পুড়িয়ে হত্যার ঘটনাকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে উপন্যাসের কাহিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে হত্যাকাণ্ডের ভিডিও ছড়িয়ে পড়ার পর ঘটনাটি দেশজুড়ে আলোচনার জন্ম দেয়। সংবাদমাধ্যমে ঘটনাটি পরিচিতি পায় ‘দ্য বার্নিং ট্রায়ো’ নামে। এই হত্যাকাণ্ডের নেপথ্যের কারণ অনুসন্ধানের মধ্য দিয়ে এগিয়েছে উপন্যাসের গল্প।
আগামী মাসে প্রকাশিত হচ্ছে কথাসাহিত্যিক শফিক রিয়ানের নতুন উপন্যাস ‘প্ররোচক’। নবকথন প্রকাশনী থেকে প্রকাশিত হতে যাওয়া লক্ষাধিক শব্দের ক্রাইম থ্রিলারধর্মী উপন্যাসটির প্রচ্ছদ করেছেন পরাগ ওয়াহিদ। বইটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৮০০ টাকা।
চট্টগ্রামের হাটহাজারীতে তিন তরুণকে পুড়িয়ে হত্যার ঘটনাকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে উপন্যাসের কাহিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে হত্যাকাণ্ডের ভিডিও ছড়িয়ে পড়ার পর ঘটনাটি দেশজুড়ে আলোচনার জন্ম দেয়। সংবাদমাধ্যমে ঘটনাটি পরিচিতি পায় ‘দ্য বার্নিং ট্রায়ো’ নামে। এই হত্যাকাণ্ডের নেপথ্যের কারণ অনুসন্ধানের মধ্য দিয়ে এগিয়েছে উপন্যাসের গল্প।
উপন্যাসের অন্যতম কেন্দ্রীয় চরিত্র আমেরিকা-ফেরত ইনভেস্টিগেটিভ সাইকোলজিস্ট ড. ইশরাক। তার ধারণা, চুরির অপবাদে তিন তরুণকে পুড়িয়ে হত্যার পেছনে রয়েছে আরও গভীর কোনো উদ্দেশ্য। নিহত তরুণ কৌশিকের বাবা ও প্রভাবশালী ব্যাংকার বিপুল চৌধুরীর অনুরোধে রহস্য উদ্ঘাটনে নামেন তিনি। এ অনুসন্ধানে তার সঙ্গে যুক্ত হন আরিফ। তদন্ত যত এগোয়, ততই সামনে আসে অপরাধের নেপথ্যে থাকা জটিল মনস্তত্ত্ব ও অন্ধকার জগতের নানা দিক।
অপরাধী শনাক্ত করার পাশাপাশি অপরাধের উদ্দেশ্য এবং মানুষের মনস্তাত্ত্বিক প্রবণতা বিশ্লেষণ উপন্যাসটির অন্যতম দিক। এতে গণমানুষের উন্মত্ততা, ঘৃণা ও সহিংসতার পাশাপাশি অপরাধের পেছনে প্ররোচনার ভূমিকা তুলে ধরেছেন লেখক। কী ঘটেছিল, সেই প্রশ্নের পাশাপাশি কেন ঘটেছিল, তার উত্তর অনুসন্ধানই উপন্যাসটির মূল উপজীব্য।