সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের ঘটনায় ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহকে তলব করে নোট ভারবাল (কূটনৈতিক পত্র) হস্তান্তর করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
আজ রোববার (১৮ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ নোট হস্তান্তর করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের ঘটনায় সৌদি রাষ্ট্রদূতকে ডেকে বিষয়টি নিয়ে আলোচনা করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব ও পশ্চিম) নজরুল ইসলাম তার সঙ্গে এ বিষয়ে কথা বলেন।
এ সময় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের ঘটনায় সৌদি সরকারের কাছে একটি নোট ভারবাল হস্তান্তর করা হয়।
এদিকে, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের বিষয়ে বিস্তারিত তথ্য জানতে ইতোমধ্যে সৌদি আরবকে চিঠি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
এর আগে শনিবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানিয়েছিলেন, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের বিষয়ে সৌদি সরকারকে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে চিঠি দেওয়া হয়েছে।
তিনি বলেন, ‘আমরা একটু অপেক্ষা করি।তাদের জবাবটা জানি, তারপরে আমরা পরিষ্কারভাবে বলতে পারব। মৃত্যুদণ্ড নিয়ে সৌদি আরবের কাছে আমাদের যা যা জানার দরকার, সবকিছুই আমরা জানতে চেয়েছি। এখন তাঁদের উত্তর আসুক, তারপরে আবার জিজ্ঞেস করলে আমি বলতে পারব।
প্রসঙ্গত, গত ১৪ অক্টোবর বাংলাদেশি নাগরিক নাজেরুল ইসলাম আব্দুল বশির ও সিতি আক্তারকে অনৈতিক কাজের অভিযোগে মৃত্যুদণ্ড দেয় সৌদি আরব।
The post দুই বাংলাদেশীর মৃত্যুদণ্ডের ঘটনায় সৌদি রাস্ট্রদূতকে তলব appeared first on Dhaka Protidin.
