
রজনীকান্তছবি: Instagram
Published on
:
1 min read
দিনকয়েকের অপেক্ষা। ১৫ অক্টোবর মুক্তি পেতে চলেছে রজনীকান্ত অভিনীত ছবি ‘জেলর ২’। যে সিনেমার জন্য ভীষণ ভাবে মুখিয়ে রয়েছেন অনুরাগীরাও। সুপারস্টার রজনীকান্ত শুধু দক্ষিণ ভারতীয় সিনেমায় নয়, সমস্ত ইন্ডাস্ট্রিতেই ভীষণ ভাবে জনপ্রিয়। সোশ্যাল মিডিয়ায় হঠাৎই রটে যায়, হিন্দিতে মুক্তি পাবে না ছবিটি। যদিও সম্প্রতি হিন্দিতে মুক্তি পেয়েছে ট্রেলার। নির্মাতারা অবশ্য জানিয়েছেন, যা রটেছে একেবারেই মিথ্যে। শীঘ্রই হিন্দিতে মুক্তি পাবে ‘জেলর ২’।
