সুশান্ত মালাকার দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার দুপচাঁচিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত দুই আসামি সহ তিনজনকে গ্রেপ্তার করাছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপচাঁচিয়া উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত পরোয়ানাভুক্ত দুই আসামি হলেন, উপজেলার পশ্চিম সুখানগাড়ী গ্রামের মৃত ইসমাইল হোসেনের দুই ছেলে মোঃ মিল্টন ও মোঃ লিটন। এ ছাড়া পশ্চিম সুখানগাড়ী গ্রামে বসতবাড়ির সামনের ফাঁকা জায়গা থেকে মোঃ জিয়ারুল রহমান (৪০), পিতা মোঃ আলতাফ আলী এবং মোঃ আকাশ (২০), পিতা মোঃ আকবর হোসেনকে গ্রেপ্তার করা হয়। এ সময় জিয়ারুল রহমানের হেফাজত থেকে ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
অপরদিকে আরেকটি অভিযান চালিয়ে দুপচাঁচিয়া পৌরসভার ডিমশহর গ্রামের দক্ষিণপাড়া এলাকায় বসতবাড়ির সামনের থেকে মোঃ আব্দুস সামাদের ছেলে মোঃ সুলতান প্রাং (৩৫)-কে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ২৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তাজমিলুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বগুড়া আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

