প্রতিনিধি, বিশ্বনাথ, সিলেট · ২৩ অক্টোবর, ২০২৬ ৭:১৩ অপরাহ্ন
সিলেটের বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলার ১৪৪টি ওয়ার্ডে আগামী পাঁচ বছরে সামগ্রিক উন্নয়ন করা হবে বলে জানিয়েছেন সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা। তিনি বলেছেন, দুই উপজেলার কোনো এলাকা উন্নয়নবঞ্চিত থাকবে না।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় বিশ্বনাথের খাজাঞ্চী ইউনিয়ন পরিষদ মাঠে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তাহসিনা রুশদীর লুনা বলেন, গত ১৭ বছরে এলাকায় অনেক সমস্যা জমেছে। এসব সমস্যা পাঁচ বছরে পুরোপুরি সমাধান করা সম্ভব নয়। তবে এম ইলিয়াস আলীর উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখা হবে। তিনি মিথ্যা প্রতিশ্রুতি দেন না উল্লেখ করে বলেন, ২০১২ সাল থেকে দুই উপজেলার প্রতিটি এলাকায় তার যাতায়াত রয়েছে। এলাকার সমস্যাগুলো চিহ্নিত করা হয়েছে। অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ সড়কসহ বিভিন্ন অবকাঠামোর উন্নয়নকাজ শুরু হয়েছে।
তিনি আরও বলেন, সম্পদ সীমিত হওয়ায় পর্যায়ক্রমে সড়ক ও অবকাঠামোর উন্নয়ন করা হবে। গত সাত মাসে প্রতিটি ওয়ার্ডে ছোট-বড় উন্নয়নকাজ হয়েছে। ইতিমধ্যে ১০০টি সড়ক সংস্কার প্রকল্পের আওতায় আনা হয়েছে।
খাজাঞ্চী ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল বশর মো. ফারুকের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদ আহমেদ ও সাংগঠনিক সম্পাদক আব্দুর রব সরকার।
সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. লিলু মিয়া, সাবেক সাধারণ সম্পাদক গৌছ খান, জেলা বিএনপির সাবেক সহসাধারণ সম্পাদক মো. ময়নুল হক, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোনায়েম খান ও কাওছার খান, যুক্তরাজ্যের নিউহাম বিএনপির সাংগঠনিক সম্পাদক মুমিন খান মুন্না, উপজেলা বিএনপির সাবেক সহসাংগঠনিক সম্পাদক তালুকদার মো. গিয়াস উদ্দিন, দপ্তর সম্পাদক আমির উদ্দিন, প্রচার সম্পাদক এম. কয়েছ মিয়া এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আশিকুর রহমান রানা।
শুরুতে কোরআন তেলাওয়াত করেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নজরুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য দেন ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রহিম আলী।
এ ছাড়া বক্তব্য দেন ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মাসুক মিয়া এবং বিএনপির ১ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক আপ্তাব আলী, ২ নম্বর ওয়ার্ডের সভাপতি আবুল কালাম, ৩ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক শফ
গুগলে আমাদের খবর পেতে
