সিলেটে নির্ধারিত রুট পারমিট ছাড়া ঢাকা দক্ষিণ ও বাদেশ্বর রোডের গাড়ি অবৈধভাবে মৌলভীবাজার রোডে চলাচলের প্রতিবাদে সভা করেছে সিলেট জেলা বাস মালিক সমিতি ও শ্রমিক উপকমিটি। রোববার দুপুরে নগরীর বাস টার্মিনাল অফিসের হলরুমে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সিলেট-জকিগঞ্জ বাস শ্রমিক উপকমিটির সভাপতি মুহিত মিয়ার সভাপতিত্বে এবং তামাবিল উপকমিটির পরিচালক রিয়াজ হাজির পরিচালনায় সভায় বক্তব্য দেন সিলেট জেলা বাস মালিক সমিতির সভাপতি নাজিম লস্কর, জকিগঞ্জ বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম, জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক জায়েদ আহমদ, হবিগঞ্জের সহসভাপতি হেলাল আহমদ, জেলার সহসভাপতি আবুল হাছান জোহান, যুগ্ম সাধারণ সম্পাদক তারেক আহমদ, সিলেট-ফেঞ্চুগঞ্জ-কুলাউড়া বাস মালিক সমিতির সভাপতি রিহাদ আহমদ, সহসম্পাদক সিরাজ উদ্দিন এবং সিলেট-কুলাউড়া বাস মালিক সমিতির সদস্য ফজিল মিয়া ও রিপন আহমদ।
এ ছাড়া বক্তব্য দেন জকিগঞ্জ মিনিবাস উপকমিটির সভাপতি হেলাল আহমদ, জগন্নাথপুর উপকমিটির সম্পাদক ইরন মিয়া, ঢাকা আন্তজেলা রোড উপকমিটির ইব্রাহিম ও সম্পাদক তমুজ, ঢাকা মিতালী সম্পাদক ধনু মিয়া, সাবেক সভাপতি রিয়াজ মিয়া, ঢাকা দক্ষিণ রোড পরিচালনা কমিটির মানিক মিয়া ও হারিছ মিয়াসহ সিলেট কেন্দ্রীয় কুলাউড়া রোড উপকমিটির নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, নির্ধারিত রুট পারমিট ছাড়া এক রুটের গাড়ি অন্য রুটে অবৈধভাবে চলাচল করায় নিয়ম মেনে পরিচালিত পরিবহন খাত ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাশাপাশি সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। অবিলম্বে এ ধরনের অবৈধ চলাচল বন্ধ না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তাঁরা। বিজ্ঞপ্তি
