৮০ বছর বয়সি এক ইতালীয় নারীকে বিয়ে করেছেন ২১ বছর বয়সি এক তুর্কি যুবক। তাদের বয়সের ব্যবধান ৫৯ বছর। বিয়েটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে।
প্রতিবেদন অনুযায়ী, মোহাম্মদ নামের ওই যুবক জানিয়েছেন, তাদের সম্পর্কের ভিত্তি সত্যিকারের ভালোবাসা। স্ত্রীকে তুরস্কে নিয়ে গিয়ে সেখানকার ঐতিহ্য অনুযায়ী বিয়ের আনুষ্ঠানিকতা উদ্যাপনের ইচ্ছাও রয়েছে তাঁর।
এ বিয়ের পেছনে ইতালির নাগরিকত্ব পাওয়ার সম্ভাব্য সুবিধা রয়েছে কি না, তা নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা চলছে। কেউ কেউ প্রশ্ন তুলেছেন, তাদের সম্পর্কের ভিত্তি কেবল ভালোবাসা, নাকি অভিবাসনসংক্রান্ত সুবিধাও এতে ভূমিকা রাখছে।
তবে দম্পতির ব্যক্তিগত উদ্দেশ্য কিংবা এ বিয়ের মাধ্যমে ইতালির নাগরিকত্ব পাওয়ার বিষয়ে যেসব দাবি ছড়িয়েছে, সেগুলোর সত্যতা নিশ্চিত হওয়ার মতো কোনো তথ্য পাওয়া যায়নি। তথ্যসূত্র: সামা টিভি
বিআলো/শিলি