দুর্গাপুজোর আগে নদিয়া জেলায় জোড়া পুজোর উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার হেলিকপ্টারে রানাঘাটের ছাতিমতলা ময়দানে অবতরণের পর সড়কপথে চারের পল্লির দুর্গাপুজো উদ্বোধন করেন তিনি। এরপর কল্যাণীর এ-৯ এলাকার পুজোর উদ্বোধনে যান মুখ্যমন্ত্রী। তাঁর এই সফরকে কেন্দ্র করে রানাঘাট শহরজুড়ে ছিল কড়া নিরাপত্তার ব্যবস্থা। নদিয়ায় মুখ্যমন্ত্রীর পুজো উদ্বোধনের মুহূর্ত ও সফরের বিস্তারিত দেখুন Ei Samay-এর প্রতিবেদনে।
