জরুরি পরিস্থিতিতে নিরাপত্তা নিশ্চিত করার প্রস্তুতি হিসেবে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণসহ পাঁচ স্থানে অগ্নিনির্বাপণ মহড়া হবে সোমবার। রোববার সুপ্রিম কোর্ট প্রশাসনের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১৯ অক্টোবর বেলা ১১টায় সুপ্রিম কোর্ট কম্পাউন্ড, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, অ্যাটর্নি জেনারেলের কার্যালয়, আইনজীবী সমিতি ভবন ও সংলগ্ন এলাকায় মহড়া আয়োজন করা হয়েছে। এতে প্রাথমিকভাবে আগুন নেভানোর কার্যক্রমও থাকবে।
আদালতে কর্মরত কর্মকর্তা-কর্মচারী এবং সেবা নিতে আসা মানুষের মধ্যে অগ্নিনিরাপত্তার সচেতনতা বাড়ানো এ আয়োজনের উদ্দেশ্য। বিপদের সময় দ্রুত নিরাপদ জায়গায় সরে যাওয়ার দক্ষতা বাড়ানোর কথাও জানিয়েছে প্রশাসন। মহড়ায় সংশ্লিষ্ট ব্যক্তিদের উপস্থিত থাকার অনুরোধ করা হয়েছে।
