খাগড়াছড়িতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
১২ অক্টোবর ২০২৬, ০৬:৩৪ এএম

খাগড়াছড়ি পার্বত্য জেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ও অপরাধ নিয়ন্ত্রণে করণীয় নির্ধারণে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১১অক্টোবর) সকালে সেপ্টেম্বর জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ আনোয়ার সাদাত।
এসময় বক্তব্য দেন পুলিশ সুপার মো. মোরতোজা আলী খাঁন সহ সংশ্লিষ্টরা। এ সময় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও কমিটির সদস্যরা অংশ নেন।
সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণভাবে উদ্যাপনে পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা ও প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি যানজট নিরসন, বাল্যবিবাহ প্রতিরোধ, ইভটিজিং ও মাদক নিয়ন্ত্রণ, চুরি প্রতিরোধ এবং অপরাধ দমনে বিভিন্ন বিষয় পর্যালোচনা করা হয়। অপরাধে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়েও আলোচনা হয়।
সভায় পুলিশ সুপার মো. মোরতোজা আলী খাঁন চুরি প্রতিরোধে পুলিশি নজরদারি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। এ লক্ষ্যে জেলার বিভিন্ন থানা এলাকায় আবাসিক ও বাণিজ্যিক অঞ্চলে রাতের পুলিশি টহল জোরদারের নির্দেশনা দেন তিনি।

