খুলনায় মো. তুষার নামে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে নগরীর মিস্ত্রিপাড়া বাজারের পূর্ব পাশের আনসার উদ্দিন লেন থেকে লাশটি উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
পুলিশ জানিয়েছে, নিহত তুষার লবণচরা থানার জিন্নাপাড়া এলাকার বাসিন্দা। ঘটনাস্থলে তার মরদেহের পাশে একটি কালো রঙের নম্বর প্লেটবিহীন আর-১৫ মোটরসাইকেল পড়েছিল।
স্থানীয় সূত্র জানিয়েছে, গভীর রাতে পূর্ব বানিয়াখামারের লোহার গেট এলাকার একটি মাদরাসার সামনে ধস্তাধস্তি ও ছুরিকাঘাতের ঘটনা ঘটে। পরে তুষার মোটরসাইকেল নিয়ে সেখান থেকে চলে আসার সময় আনসার উদ্দিন লেনের পূর্ব প্রান্তে তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এতে তিনি গুলিবিদ্ধ হয়ে মোটরসাইকেলসহ রাস্তায় পড়ে যান।
