জামালপুর সদরের নান্দিনায় ১০ জন এতিম শিশুর আজীবনের দায়িত্ব গ্রহণ করেছেন মালয়েশিয়া প্রবাসী রাজিব সরকার। একই সঙ্গে এতিম ও অসহায়দের মধ্যে ইসলামিক বই বিতরণ করা হয়েছে।
রোববার রাতে নান্দিনার বাঁশহাটা এলাকায় রাজিব সরকারের নিজস্ব উদ্যোগে এই মানবিক কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মালয়েশিয়া প্রবাসী রাজিব সরকার বলেন, মানবসেবায় নিজেকে নিয়োজিত রাখতে পেরে তিনি আনন্দিত। ১০ জন এতিম শিশুর আজীবন দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়ে তিনি বলেন, তাদের লালন-পালন ও পড়াশোনাসহ যাবতীয় প্রয়োজনীয় বিষয়ের দায়িত্ব তিনি বহন করবেন। এ সময় তিনি সবার কাছে দোয়া চান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, সাধারণ সম্পাদক লুৎফর রহমান, জামালপুর সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি নওয়াব হোসেন জুয়েলসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও স্থানীয় সাংবাদিকরা।
আলোচনা পর্ব শেষে এতিম ও অসহায়দের মাঝে উপহার হিসেবে ইসলামিক বই তুলে দেওয়া হয়। পরবর্তীতে নান্দিনা বড় জামে মসজিদের খতিব মাওলানা মো. আবু ইউসুফ মোনাজাত ও দোয়া পরিচালনা করেন।
জেএইচআর
