মোঃ কামরুজ্জামান হেলাল, স্টাফ রিপোর্টার।
বাংলাদেশ জাতীয় সংসদের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্হায়ী কমিটির সভাপতি এঁর সাথে বাউফল উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে, ১৪ অক্টোবর বুধবার দুপুর ১টার দিকে উপজেলা প্রশাসন, বাউফল, পটুয়াখালী’র আয়োজনে এ উপজেলা পরিষদ কনফারেন্স রুমে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সেলিমা রহমান এমপি,সভাপতি, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি,বাংলাদেশ জাতীয় সংসদ। এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সালেহ আহমেদ উপজেলা নির্বাহী অফিসার বাউফল,পটুয়াখালী। এ
সভার প্রধান অতিথি সেলিমা রহমান এমপি সরকারি দপ্তরের সেবা প্রদান প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর জোর দিয়ে বলেন, “সরকারি কর্মকর্তাদের মূল দায়িত্ব হলো জনগণের সেবা নিশ্চিত করা। সাধারণ মানুষ যেন সরকারি দপ্তরে এসে কোনো ধরনের হয়রানির শিকার না হন, সেদিকে বিশেষ গুরুত্ব দিতে হবে। সেবার মান বাড়াতে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করা আবশ্যক। বাউফলের সার্বিক উন্নয়ন ও জনস্বার্থসংশ্লিষ্ট সমস্যাগুলো সমাধানে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। ”তিনি এসময় আরও বলেন, “যেকোনো উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নের ক্ষেত্রে জনগণের চাহিদাকেই সর্বাধিকার দিতে হবে এবং সরকারি সুযোগ-সুবিধা যেন প্রকৃত উপকারভোগীদের হাতে পৌঁছায়, তা নিশ্চিত করতে হবে।”বসভায় সেলিমা রহমান বিভিন্ন সরকারি দপ্তরের চলমান উন্নয়ন প্রকল্প, জনসেবামূলক কর্মকাণ্ড ও দাপ্তরিক কার্যক্রমের সার্বিক খোঁজখবর নেন। সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের বর্তমান কার্যক্রম, সেবাদানের চিত্র এবং গৃহীত প্রকল্পের অগ্রগতির নানা দিক তুলে ধরেন। উক্ত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুজিবুর রহমান টোটন, সাবেক সংসদ সদস্য শহিদুল আলম তালুকদার এবং বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের সদস্যসচিব প্রকৌশলী শোয়েব বাঁশরী হাবলু।এসময় সভায় বাউফল উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। পরে বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে সেলিমা রহমান এমপি স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় অংশ নেন। সেখানে স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক নানা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রসঙ্গত: এ সংবাদ এর সাথে সম্পৃক্ত ছবি সংগ্রহীত।
The post বাউফলে সরকারি কর্মকর্তাদের সঙ্গে সেলিমা রহমান এমপি’র মতবিনিময় সভা appeared first on সকালের খবর ২৪.
