রাজধানীর গুলশান, বাড্ডা, বারিধারা, মহাখালী, বনানী এবং ঢাকা ক্যান্টনমেন্ট এলাকার গ্রাহকদের টেলিফোন নম্বর পরিবর্তন করা হচ্ছে। আধুনিক ও উন্নত সেবা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেড (বিটিসিএল) এ উদ্যোগ গ্রহণ করেছে।
বিটিসিএল সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটির চলমান মডার্নাইজেশন অব টেলিকমিউনিকেশেন নেটওয়ার্ক প্রকল্পের আওতায় নতুন স্থাপিত আধুনিক এক্সচেঞ্জের মাধ্যমে পর্যায়ক্রমে এই নম্বরগুলো পরিবর্তন ও প্রতিস্থাপনের কাজ ইতোমধ্যে শুরু করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, এসব এলাকার গ্রাহকদের ব্যবহৃত পুরাতন ৮৮৩১*** ও ৮৮৩৭*** ডিজিটের নম্বরগুলোর জায়গায় নতুন ১১ ডিজিটের আইপি বেজড নম্বর প্রতিস্থাপন করা হচ্ছে বলে জানায় বিটিসিএল।