The Sangbad · সাধারণ
ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে বিকট ক্ষেপণাস্ত্র হামলা
১৬/১০/২০২৬

ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী এডেনে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের প্রধান কার্যালয় আল-মাশিক প্রেসিডেন্ট প্রাসাদ প্রাঙ্গণে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত পাঁচজন প্রাণ হারিয়েছেন। এই হামলায় নিরাপত্তাকর্মী ও বেসামরিক কর্মচারীসহ আরও ১৬ জন গুরুতর আহত হয়েছেন।বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এই ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন ইয়েমেনের স্বাস্থ্যমন্ত্রী কাসিম বুহাইবেহ্।দেশটির সরকারি সূত্র জানায়, আল-মাশিক প্রাসাদ প্রাঙ্গণে অবস্থিত সরকারি বাহিনীর কমান্ড সেন্টারে তিনটি এবং সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের সদর দপ্তরে দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। হামলার সময় ইয়েমেনের প্রধানমন্ত্রী শায়া আল-জিনদানি প্রাসাদের ভেতরেই অবস্থান করছিলেন, তবে তিনি সম্পূর্ণ অক্ষত ও নিরাপদ রয়েছেন।হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় প্রধানমন্ত্রী আল-জিনদানি এই ঘটনাকে 'কাপুরুষোচিত অপরাধ' হিসেবে আখ্যা দিয়ে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিকে দায়ী করেছেন। তবে হুতির সাথে সংশ্লিষ্ট গণমাধ্যম দাবি করেছে, সেখানে থাকা সৌদি জোটের সামরিক সদর দপ্তর ও অস্ত্রাগার লক্ষ্য করেই এই অভিযান পরিচালনা করা হয়েছে।গত জুলাই মাসে ইয়েমেনের অভ্যন্তরীণ সংঘাত ও গৃহযুদ্ধ নতুন করে রূপ নেওয়ার পর এডেনের এই কৌশলগত প্রেসিডেন্ট প্রাসাদে এটিই প্রথম ক্ষেপণাস্ত্র আক্রমণের ঘটনা।/
মূল প্রতিবেদনে যান ↗