সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটের জন্য টার্মিনাল ব্যবহারে পরিবর্তনের ঘোষণা দেওয়া হয়েছে। আগামী রবিবার, ২৫ অক্টোবর থেকে নতুন এই ব্যবস্থা কার্যকর হবে।
ঘোষণা অনুযায়ী, সৌদি আরবের জাতীয় বিমান সংস্থাগুলো পরিচালিত অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য টার্মিনাল-১ এবং আন্তর্জাতিক ফ্লাইটের জন্য টার্মিনাল-২ নির্ধারণ করা হয়েছে।
এদিকে, যাত্রীদের বিমানবন্দরে যাওয়ার আগে নিজ নিজ বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সময়সূচি, টার্মিনাল এবং বুকিংয়ের সর্বশেষ অবস্থা নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়েছে।
বিমানবন্দরে যাত্রার ক্ষেত্রে অনাকাঙ্ক্ষিত ভোগান্তি এড়াতে যাত্রীদের আগাম তথ্য যাচাই করে নির্ধারিত টার্মিনালে উপস্থিত হওয়ার আহ্বান জানানো হচ্ছে।
সূত্র: সৌদি গেজেট (Saudi Gazette)
